
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি কলেজ মোড়ে পৌর বিএনপির আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইমামুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের মাসুম রানা সবুজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি।

মন্তব্য করুন