
মেহেদী হাসান শিমুল: দৈনিক পত্রদূতের ৩২ বর্ষে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরার বিডিএফ প্রেসক্লাবে ব্যতিক্রম আয়োজনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বি.ডি.এফ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হকের ব্যবস্থাপনায় ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুলের সঞ্চালনায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা শেষে দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দ্বিতীয়ার্ধে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান মো. লিয়াকত আলী, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা আনিছুর রহমান, প্রফেসর শহিদুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ বাবু।
সভায় প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন দৈনিক পত্রদূত’র বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার (মধু), ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল ও ভয়েস অফ টাইগার পত্রিকার মিলন বিশ্বাস রুদ্র।
এছাড়াও উপস্থিত ছিলেন বি.ডি.এফ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, সাবেক সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আরশাদ আলী, বি.ডি.এফ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, অর্থ সম্পাদক এস এম শরিফুল আলম রানা, ইমরান হোসেন, সুজন ঘোষ, আসাদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দৈনিক পত্রদূত পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, ১৯৯৫ সালে শহীদ স. ম আলাউদ্দীন সাতক্ষীরার মানুষের ভাগ্যোন্নয়নের মহৎ স্বপ্ন নিয়ে দৈনিক পত্রদূত পত্রিকাটির প্রকাশনা শুরু করেন। শুরু থেকে নানান ষড়যন্ত্র, ঘাত-প্রতিঘাত, চড়াই উৎরাই পেরিয়ে আজ পত্রিকাটি ৩১ পেরিয়ে ৩২ বর্ষে পদার্পন করলো। এটা যে কতটা চ্যালেঞ্জিং তা একমাত্র এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা খুব ভালো করে জানেন। দৈনিক পত্রদূত সবসময় সাতক্ষীরার উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন