বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৫ জানুয়ারি ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কপোতাক্ষ নদে ব্রিজ ও জয়নগরে স্লু্ইসগেট পুনঃনির্মাণের প্রতিশ্রুতি হাবিবের

 

রিজাউল করিম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়া কলেজ মাঠে জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে ধানদিয়া, জয়নগর, কলারোয়া ও সাগরদাঁড়ির মানুষের যোগাযোগের জন্য কপোতাক্ষ নদের ওপরে ব্রিজ নির্মাণ করে দেব এবং জয়নগর মানুষের জন্য স্লুইসগেট পুনঃনির্মাণ করবো। নীলকন্ঠপুরের মানুষের জন্য রাস্তা করে দেব।

জনসভায় জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রওশান আলী গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মফিদুল হক লিটু, সাবেক সহ-সভাপতি মহব্বত আলী সরদার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাকবীর আহসান রুবেল, কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা রাজু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ

সাতক্ষীরার ডিসির খণ্ডিত বক্তব্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা!

শতবর্ষী আছিয়া বেগমের বাড়িতে পৌঁছালো সদর উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

লবণসহিষ্ণু গাছের চারা বিতরণ

স্ত্রীকে ছেড়ে কতদিন প্রবাসে থাকা জায়েজ?

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

দেবহাটায় তাজিয়া মিছিল

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১০

তালায় ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

১১

আইসিসি র‍্যাংকিংয়ে নাসুমের বিশাল উত্থান, উন্নতি হৃদয়-সাইফদেরও

১২

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

১৩

আর্জেন্টিনায় মেসির সবচেয়ে বড় ভাস্কর্য উন্মোচন

১৪

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

১৫

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠনে কর্মশালা

১৬

অভিনেতা জাহের আলভী রিমান্ডে

১৭

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৯

১৮

সাতক্ষীরার ডিসির বক্তব্য বিকৃতির ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের

১৯

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

২০
error: Content is protected !!