বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে সরকারি ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি গ্রহণ করবো না: রবিউল বাশার

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, আমি নির্বাচিত হলে সরকারি ট্যাক্সের টাকায় গাড়ি বাড়ি কিছুই গ্রহণ করবো না। সাধারণ জনগণের মত বসবাস করবো।

সোমবার (২৬ জানুয়ারি) কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কুশলিয়া ইউনিয়ন জামায়াত আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার আপন বড় দুই ভাই মুক্তিযোদ্ধা। আমার শ্বশুর মুক্তিযোদ্ধা। আমি নির্বাচিত হলে কালিগঞ্জ ও আশাশনি উপজেলার উন্নয়নে সর্বত্র কাজ করব। আমরা সৎ লোকের শাসন চাই। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। যারা নির্বাচনী ব্যয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করবে, তারা নির্বাচিত হলে আগে থেকেই টাকা তোলার কাজে ব্যস্ত থাকবে।

তিনি আরো বলেন, জামায়াত সদস্যদের টাকায় দল চালায়। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই।

সভায় কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল গফফার ও মাসুদ রানা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!