বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিষ্ণুপুরে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা: ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহবান

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলমের এক নির্বাচনী জনসভা সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূধনপুর চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এতে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, দল এবার আমার মনোনয়ন দেয়নি। আমার মনোনয়নের জন্য সাধারণ নেতাকর্মীরা মাঠে নেমেছিলেন। তাদের দাবিদাওয়া যখন মূল্যায়ন হলো না তখন তারা মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। আপনাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে এবং সে সময় যে অবিচার হয়েছিল তার প্রেক্ষিতে আপনারা বলেছিলেন স্বতন্ত্র নির্বাচন করতে।

তিনি আরও বলেন, আজকে আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে ও অন্যায়ের প্রতিবাদ জানানোর জন্য। সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য, আমাদের সম্মান পুনরুদ্ধারের জন্য, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেরা যে নিরাপত্তাহীনতায় ভোগে সে জায়গা থেকে তাদেরকে নিরাপত্তা দিতে ও সমাজের মূলধারায় ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য আজকের এ সমাবেশ। এককভাবে বা বিচ্ছিন্ন জনগোষ্ঠী কোনোকিছু অর্জন করতে পারে না। তাই আমরা যদি এক থাকতে পারি এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য একসাথে সংগ্রাম করতে পারি তাহলে বিজয় সুনিশ্চিত হবে। সকল প্রলোভন ও ভয়-ভীতি থেকে মুক্ত থেকে এবং অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল প্রতীককে বিজয়ী করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন, সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।
বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফির উদ্দীন সবুজের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন স্থানীয় ভোটার সালমা পারভীন, বৃদ্ধ রাবেয়া খাতুন, বৃদ্ধ আফসার আলী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, বিএনপি নেতা আব্দুর রশিদ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার মীর আনোয়ারুল ইসলাম আকুল, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!