বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৭ জানুয়ারি ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কৈখালী ধানের শীষের জনসভা: অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস মনিরুজ্জামানের

 

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পরানপুর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় হাজারো বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

কৈখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সোলায়মান কবিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বিএনপি নেতা গাজী শাহ আলমের সঞ্চালনায় উপজেলা বিএনপিসহ যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এই জনপদের মানুষের জীবনমান উন্নয়নই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আগামী ১২ তারিখে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে দ্বীপ ইউনিয়ন গাবুরায় ২৫ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণসহ বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবো।

তিনি আরও বলেন, গ্রামীণ অবহেলিত নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডসহ সরকারি সকল সুযোগ-সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছে দেওয়া হবে। আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় মানুষ নির্যাতনের শিকার হতে দেব না। আমি সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকবো। পাশাপাশি বেকার শিক্ষিত যুবকদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে।

এরআগে ড. মোঃ মনিরুজ্জামান কৈখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০