বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে: কাজী আলাউদ্দীন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যা বলেন, তাই করেন, সাতক্ষীরা উন্নয়নে তার নজর রয়েছে। এখানে একটি স্বাধীনতাবিরোধী দল বারবার আপনাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এলাকার উন্নয়নকে ব্যাহত করছে।

এসময় আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এই আহবান জানান।

এসময় কাজী আলাউদ্দীন ২০০১ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এ অঞ্চলের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবনের অবকাঠামোগত উন্নয়নের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিন। পুনরায় নির্বাচিত হলে উপকূলীয় কালিগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করবো।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা আমিনুর রহমান আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি, বিষ্ণুপুর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, হাসনাত আলী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০