বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে ভোমরাকে আধুনিক স্থলবন্দরে রূপান্তরের প্রতিশ্রুতি রউফের

ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ভোমরায় বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ভোমরা ইউনিয়নবাসীর আয়োজনে ভোমরা স্থলবন্দর এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ আব্দুর রউফ।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দেশের জনগণই বিএনপিকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে। আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোন ব্যক্তি হিসেবে আসি নাই। এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দল থেকে আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। এই প্রতীকের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের। ধানের শীষ মানে গণতন্ত্রের প্রতীক, সাধারণ মানুষের অধিকার নিশ্চিতের প্রতীক। সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। বিগত সময়ে আপনাদের পাশে ছিলাম, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। সেই সাথে ধানের শীষ বিজয়ী হলে ভোমরা হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর। তাই সকলে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে কাজ করুন। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, সাদ্দাম হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০