বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট চেয়ে শ্যামনগর পৌর সদরে মনিরুজ্জামানের গণসংযোগ

শ্যামনগর প্রতিনিধি: ধানের শীষে ভোট চেয়ে শ্যামনগর পৌর সদরের দোকানে দোকানে গিয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শ্যামনগর পৌরসভার বাদঘাটা ও নকিপুর বাজারে পথচারী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন তিনি।

এসময় ধানের শীষের প্রার্থী মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে মুখিয়ে আছে। দীর্ঘদিন ধরে শ্যামনগরের মানুষ অবহেলিত। ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। আমি নির্বাচিত হলে শ্যামনগর পৌরসভাসহ পুরো এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করব।

তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি শ্যামনগরের উন্নয়ন, রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করব।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য সব ধরনের চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শ্যামনগরকে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতেই আমি আপনাদের দোয়া ও ধানের শীষে ভোট চাই।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল হক আপ্পু ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা টুটুলসহ উপজেলা, পৌর এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!