বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৮ জানুয়ারি ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা আব্দুল করিম বালিকা বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ শাহেদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, জুলফুকার আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন প্রয়োজনীয় হলেও এর অপব্যবহার শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করছে, শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে এবং সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ গড়ে তোলে।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

একইসঙ্গে ২০২৫ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হওয়ায় সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আল আমিন হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০