উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে প্রান্তিক কৃষকদের বীজ সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেসরকারি সংস্থা সিসিডিবি মুন্সিগঞ্জ অফিসে পিসিআরসিবি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২নং ও ৮নং ওয়ার্ডের বনবিবিতলা ও ভামিয়া গ্রামের ১৫জন কৃষক অংশ নেন।
এসময় সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন এবং সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন।
আরো উপস্থিত ছিলেন সিসিডিবি’র এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অমিতাভ হালদার, একাউটেন্ট কাম এডমিন অফিসার পার্থ কুমার সাহা, মাঠ সংগঠক জগদীশ সরদার, থার্ম্যান আতিওয়ারা, দিল আফরোজ, জগদীশ সরদার প্রমুখ।
এসময় বীজ সংরক্ষণের পাশাপাশি চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

মন্তব্য করুন