বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অবহেলায় পর্যটন সম্ভাবনা হারাচ্ছে বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক একসময় ছিল স্থানীয় ও দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছে পরিচিত ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর পাড়ঘেঁষা মনোরম পরিবেশ এবং অবসর কাটানোর উপযোগী স্থান হওয়ায় এলাকাটির নাম-খ্যাতি ছড়িয়ে পড়েছিল জেলাজুড়ে। তবে যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে ইকোপার্কটি রয়েছে চরম অবহেলায়।

সরেজমিনে দেখা গেছে, পার্কের অভ্যন্তরের রাস্তা ভাঙাচোরা, বসার স্থান ও অবকাঠামো নষ্টপ্রায়, কোথাও কোথাও আগাছায় ঢেকে গেছে চলাচলের পথ। সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত বিভিন্ন স্থাপনা ও ল্যান্ডস্কেপিং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। নেই নিয়মিত পরিচর্যা কিংবা নিরাপত্তা ব্যবস্থা।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে। অনেকেই মনে করেন, যথাযথ সংস্কার ও পরিকল্পিত ব্যবস্থাপনায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক আবারও কালিগঞ্জের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কার কার্যক্রম গ্রহণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে পর্যটন বিকাশের মাধ্যমে স্থানীয় অর্থনীতিও নতুন গতি পাবে। এখনই উদ্যোগ না নিলে কালের গর্ভে হারিয়ে যেতে পারে কালিগঞ্জের এই সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১০

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১১

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১২

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

১৩

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

১৪

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১৫

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১৬

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১৭

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৮

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৯

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

২০
error: Content is protected !!