
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে ধানের শীষে ভোট চেয়ে পথসভা করেছেন বিএনপির সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুল রউফ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।
এতে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মোঃ আব্দুর রউফ।
তিনি বলেন, সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার বইছে। বিএনপির ধানের শীষের জোয়ার দেখে একটি দল হিংসাত্মক ভাবে ধানের শীষের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছে। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জিতলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করব ইনশাআল্লাহ। সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল সাধু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন।

মন্তব্য করুন