বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর ও হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি হাবিবের

রিজাউল করিম: সাতক্ষীরার পাটকেলঘাটা থানাকে উপজেলায় রূপান্তর ও হিন্দু সম্প্রদায়কে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি আরও বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে পাটকেলঘাটায় থানা স্থাপন করেছিলাম, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখবো।

জনসভায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদারের সভাপতিত্বে ও মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মফিদুল হক লিটু, সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেসা মিনি, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরার আহবায়ক আকবর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, বিএনপি নেতা রাশেদুল হক রাজু ও হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০