বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার টাকা কড়ি সামর্থ নেই, জনগণই আমার শক্তি: কৃষ্ণনগরে ডা. শহিদুল আলম

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম বলেছেন, আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি এই নির্বাচনী মাঠে এসেছি। তাই এই জনগণই আমার দল, জনগণই আমার শক্তি, আমার প্রতীক। এখানে আমার নতুন করে কিছু চাওয়া পাওয়ার নাই। আপনারা আমাকে নির্বাচিত করলে আমার কাছে যেতে কোন দরজা পেরুতে হবে না। আমার দরজা আপনাদের জন্য আগে যেমন খোলা ছিল, সারাটা জীবন এমনই খোলা থাকবে। আমি জানি এই নির্বাচন করার মতো আমার টাকা কড়ি সামর্থ আমার নেই। জনগণই আমার শক্তি। আপনারা আমার অনুপ্রেরণা। আমার ভোট কেনার টাকা না থাকলেও, হৃদয় কেনার ক্ষমতা আপনাদের আছে। তাই আপনারাই আমার ভোটব্যাংক, আপনারাই আমার টাকার ব্যাংক।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের কৃষাণ মজদুর ইউনাইটেড স্কুল মাঠে কৃষ্ণনগর ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শহিদুল আলম কৃষ্ণনগর ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, এখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজি চলবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন যদি কোন সন্ত্রাস, চাঁদাবাজি হয় তাহলে আপনাদেরকে সাথে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। একটি দল ধর্মকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারা এই সমস্ত কথায় বিভ্রান্ত না হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যেয়ে জনগণের প্রতীক ফুটবলে ভোট দিয়ে জনগণকে বিজয়ী করুন।

জনসভায় বক্তারা জেলা বিএনপির আহবায়কের উদ্দেশ্য করে বলেন, আপনারা ১৭ জন বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। আর আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ফুটবল প্রতীকে ভোট দিয়ে আপনাদের ট্রাম কার্ড দেখিয়ে বহিষ্কার করবেন।

জনসভায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান গাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আজিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম, সাবেক বিএনপি নেতা আজিজ আহমেদ পটু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল খান, কুশলিয়া ইউনিয়নের সাবেক বিএনপি নেতা হুমায়ুন কবীর ডাব্লু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল, গোপী রঞ্জন অধিকারী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!