বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জানুয়ারি ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আটুলিয়ায় মনিরুজ্জামানের জনসভা, দিলেন উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি

 

শ্যামনগর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

তিনি আটুলিয়া ও আশপাশের এলাকার দীর্ঘদিনের সমস্যা তুলে ধরে বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা, ভাঙা সড়ক, সুপেয় পানির সংকট, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মানোন্নয়ন আমার অগ্রাধিকার তালিকায় থাকবে। জনগণের ভোটে নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনকেন্দ্রিক জেলে, কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিএনপি সরকার আন্তরিকভাবে কাজ করবে।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা শেষে উপস্থিত জনসাধারণ ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০