বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩১ জানুয়ারি ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃকলেজ বিতর্কে সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন

এসএম শাহিন আলম: সাভারের গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ১ম ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় সরকারি বিজ্ঞান কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সরকারি বিজ্ঞান কলেজ সরকারি দল এবং শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ বিরোধী দল বিরোধী দল হিসেবে অংশ নেয়।

এতে জয় পেয়ে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয় সরকারি বিজ্ঞান কলেজ।

সরকারি দলের পক্ষে বিতর্কে অংশ নেন বিজ্ঞান কলেজের ইসলামুল হক সৌরভ, মোঃ সাকিব ও তাসনিমুল হাসান নাবিল। অপরদিকে বিরোধী দলে ছিলেন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সোহান, ইয়ানাত ও ইয়াসির।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বী, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মেন্টর অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবু মোহাম্মদ মোকাম্মেল, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুজন মাহমুদ।

অসাধারণ পারফরম্যান্সের জন্য সরকারি বিজ্ঞান কলেজের বিতার্কিক মোঃ সাকিব ‘ডিবেটর অব দ্য ফাইনাল ও ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০