বাংলাদেশ, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শবে বরাত আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত লাভের শ্রেষ্ঠ সুযোগ : ইসলামী চিন্তাবিদগণ

 

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত লাভের এক অনন্য সুযোগ হিসেবে শবে বরাতকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদগণ। তারা বলেন, লাইলাতুল বরাত বা শবে বরাত আত্মশুদ্ধি, তওবা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ সময়।

ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত ‘লাইলাতুল বরাত বা শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এই আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, শবে বরাত এমন একটি রাত, যখন আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের আমলনামা পর্যালোচনা করেন এবং অসংখ্য গুনাহগারকে ক্ষমা করে দেন। তাই এই পবিত্র রাতে গাফিলতি পরিহার করে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় মশগুল থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

আরও বক্তব্য রাখেন জেলা স্কুল মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী ও ইসলামিক চিন্তাবিদ মোঃ সোলাইমান।

বক্তারা বলেন, শবে বরাত কেবল আনুষ্ঠানিক ইবাদতের রাত নয় বরং আত্মসমালোচনা, নৈতিক সংশোধন এবং চরিত্র গঠনের এক মহান উপলক্ষ। তারা শবে বরাতের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবাযনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় ধর্মীয় আবহ সৃষ্টিতে ইসলামিক সংগীত পরিবেশন করেন বেড়াবাড়ি জামে মসজিদ ও মুথুরাপুর জামে মসজিদের মাওলানা শাহজান। তার পরিবেশিত সংগীতে উপস্থিত মুসল্লিদের হৃদয় অনাবিল প্রান্তিতে ভরে ওঠে। অনুষ্ঠানে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নোনা পানির আগ্রাসনে হুমকিতে মিঠা পানির উৎস

দুই ডজন মামলার আসামি শ্যামনগরের রবিউল গ্রেপ্তার

চালতেতলায় হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সভা

বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, সময়সূচী বদল

সুন্দরবন সুরক্ষার চ্যালেঞ্জ ‘জনবল সংকট’

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪

৩০ এপ্রিল ১০০ প্রার্থীর তালিকা দেবে এনসিপি

কয়রায় চালক না থাকায় গ্যারেজে পড়ে আছে ২ সরকারি অ্যাম্বুলেন্স

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

১০

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে প্রাণসায়ের খাল পাড়ে পরিচ্ছন্নতা অভিযান

১১

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

১২

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু

১৩

শ্যামনগরে কৃষি জমির টপ সয়েল ইট ভাটায় বিক্রির দায়ে অর্থদণ্ড

১৪

কালিগঞ্জে ১৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

১৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

১৮

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৯

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705