বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ডা. শহিদুল আলমের জনসভায় বক্তারা: জনগণই গোল দিয়ে বিজয় ছিনিয়ে আনবে

 

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসনের (কালিগঞ্জ-আশাশুনি) স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের জনসভায় বক্তারা বলেছেন, কোন হুমকি ধামকি কিংবা ভয় দেখিয়ে ফুটবল প্রতীকের অগ্রযাত্রা রোধ করা যাবে না। যতই দিন যাচ্ছে ততই তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই ভয়ে আতঙ্কে ফুটবলের সমর্থকদের হুমকি দিয়ে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছেন। কিন্তু জনগণ ইতোমধ্যে ফুটবল নিয়ে মাঠে নেমেছে, আর এই খেলায় শেষ পর্যন্ত জনগণই গোল দিয়ে বিজয় ছিনিয়ে আনবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার তারালি ফুটবল মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে ভোটকেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, ফুটবল গরিব, অসহায় ও মেহনতি মানুষের প্রতীক। ফুটবল কোন ব্যক্তির নয়, এটি জনগণের প্রতীক- আজকের জনসভায় মানুষের উপস্থিতিই তার প্রমাণ।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম বলেন, আমি কাউকে সমালোচনা করতে চাই না। মানুষ নিজেরাই মূল্যায়ন করবেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কেউ কেউ ভোট দিলে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু জান্নাত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

তারালি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোনাজাত আলীর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা আব্দুল গফুর, ব্যবসায়ী আজিজ আহমেদ পটু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, তারালি ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবুল খান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুর এলাহী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!