বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হুমকি বা ভয়ভীতিতে বিচলিত না হয়ে ফুটবলে ভোট দিন: রতনপুরে ডা. শহিদুল আলম

 

কালিগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নীরবে-নিভৃতে মানবতার সেবা করে যান। ডা. শহিদুল আলম তেমনই একজন মানবতার ফেরিওয়ালা, যিনি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম বলেন, আপনারা কোনো হুমকি বা ভয়ভীতিতে বিচলিত হবেন না। কেউ ভোটারদের হুমকি দিলে আমাকে জানাবেন। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকব। তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদককারবার নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

জনসভায় রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুস সেলিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহাদাত হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও চেয়ারম্যান লতিফুর রহমান খান বাবলু ,মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান হাবিবুল্লাহ, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ফয়সাল কবির, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম আকুল, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সাবেক বিএনপি নেতা আব্দুস সাত্তার, ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি নেতা আব্দুল হামিদ, মথুরেশপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব ও সাবেক বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।

এর আগে বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!