বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুনজিতপুরে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের উঠান বৈঠক

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার মুনজিতপুরে ধানের শীষ প্রার্থী আব্দুর রউফের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত উঠান বৈঠকে পৌর ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি অলিউল ইসলাম ওলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, ইনশাআল্লাহ বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। উন্নয়ন চাইলে বিএনপি’র ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে গুপ্ত সংগঠন জামায়াত গভীর ষড়যন্ত্র করছে ভোটে জেতার জন্য। সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের জোয়ার দেখে ওই গুপ্ত সংগঠনের মাথা খারাপ হয়ে গেছে। ধানের শীষের জন্য আপনাদের এই পরিশ্রম বিফলে যাবে না। ইনশাআল্লাহ সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি রফিকুল আলম বাবু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপন, আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব রাদমির, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সাধু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খোকা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাইদুল ইসলাম হিমু, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

বৈঠক সঞ্চালনা করেন রুহুল আমিন পাড়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১০

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১১

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৪

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

১৬

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

১৭

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

১৮

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৯

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

২০