বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরকে আধুনিক ও সম্ভাবনাময় জনপদে রূপান্তর করবো: মনিরুজ্জামান

 

শ্যামনগর প্রতিনিধি: নির্বাচিত হলে শ্যামনগরকে আধুনিক ও সম্ভাবনাময় জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নূরনগর ত্রিমোহনী মোড় সংলগ্ন বাংলালিংক টাওয়ার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মনিরুজ্জামান বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে এ সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। তিনি বলেন, নির্বাচিত হলে শ্যামনগরে একটি ডোমেস্টিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকরা সহজেই সুন্দরবন ভ্রমণে আসতে পারেন।

তিনি আরও বলেন, বিমানবন্দর স্থাপিত হলে পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, হোটেল-রিসোর্ট, পরিবহন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং উপকূলীয় এ জনপদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।

জনসভায় তিনি উপকূলীয় এলাকার সার্বিক উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বেড়িবাঁধ সংস্কার ও টেকসইকরণ, নদীভাঙন রোধ, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মৎস্য ও কৃষিখাতে বিশেষ প্রণোদনা এবং তরুণদের জন্য কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালু।

ড. মনিরুজ্জামান বলেন, শ্যামনগরকে একটি আধুনিক ও সম্ভাবনাময় জনপদে রূপান্তর করতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। দুর্নীতি ও অনিয়মের পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

নূরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, বিএনপি নেতা গাজী শাহ-আলম প্রমুখ বক্তৃতা করেন।

সভায় বক্তারা ড. মনিরুজ্জামানের পক্ষে ভোট চেয়ে তাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!