বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনগণের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে: মুহাদ্দিস খালেক

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা শাখা জামায়াতের উদ্যোগে এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে বড়বাজার সড়ক, তুফান কোম্পানির মোড়, নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়, নারকেলতলা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলের আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও (সাতক্ষীরা -২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লার অভাবনীয় বিপ্লব অর্জিত হবে। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও জামায়াতে ইসলামীর প্রতি গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়-অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে।

নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজের কোনো ঠাঁই হবে না উল্লেখ করে মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, জনগণের বিজয় নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি কেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। ব্যালট কারচুপি করে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করতে দেয়া যাবে না। প্রশাসনের ভেতরে ও বাহিরে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেনো, সব ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে।

জামায়াতের সাতক্ষীরা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেন, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলু, এশহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!