বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে আগুনে পুড়ে ৪ দোকান ভস্মীভূত

 

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে বাজারের কাপড়পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, এ ঘটনায় ১টি টেইলার্স, ২টি গার্মেন্টস এবং ১ টি মুদি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে দোকান মালিকরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত পৌনে ১২টার দিকে বাজারের নৈশ প্রহরী মোস্তাফিজুর রহমান খোকা এবং পোল্ট্রি ব্যবসায়ী আব্দুস সেলিম হঠাৎ করে দেখতে পার বাজারের শতরূপা টেলার্সের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে। এসময় তাদের ডাক চিৎকারে দোকান মালিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শতরূপা টেইলার্স, অপরূপা গার্মেন্টস, আহসানিয়া গার্মেন্টস এবং তাহেরের স্টোরের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর পরপরই বেলা ১২টার দিকে বিএনপির সংসদ সদস্য প্রার্থী কাজী আলাউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সান্ত্বনা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০