বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিয়ে আশাশুনি-কালিগঞ্জের উন্নয়ন করার সুযোগ চাইলেন কাজী আলাউদ্দীন

0-0x0-0-0#

 

ডেস্ক রিপোর্ট: ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নের সুযোগ চেয়েছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এই সুযোগ চান।

এসময় তিনি বলেন, আমার সংসদীয় আসনে ৫ আগস্ট পরবর্তী সময়ে কেউ চাঁদাবাজি করে থাকলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের সবকিছু ফেরত দেয়া হবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, জাতিসংঘের একটি জরিপের ইতোমধ্যে উঠে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৬৫টি আসনে এগিয়ে আছে। ২০০১ সালের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন করেছি। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারাই বিজয়ের মালা পরবেন। আশাশুনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ধানের শীষ ব্যাপক ভোটে এগিয়ে থাকবে। কালিগঞ্জ উপজেলাবাসীর দায়িত্ব ঘরের ছেলেকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করা। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার উন্নয়নের সুযোগ করে দিবেন।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, জেলা সদস্য শেখ নুরুজ্জামান, যুক্তরাজ্য যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল প্রমুখ।

এসময় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে কাজী আলাউদ্দীনকে নির্বাচিত করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!