বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারুণ্য আর নারী জাগরণে ১২ ফেব্রুয়ারি ভোট বিপ্লব ঘটবে: মাও. আবুল কালাম আজাদ

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দক্ষিণ খুলনার অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। পাইকগাছা-কয়রা শুধু মুসলমানদের নয়, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের জীবিকা ও অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এজনপদ ঘিরেই হাজারো হিন্দু ব্যবসায়ী, কারিগর ও শ্রমজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জামায়াতে ইসলামীর অঙ্গীকার। টেকসই বেড়িবাঁধ, রাস্তাঘাট, পর্যটন শিল্প কেন্দ্র, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুললে এ অঞ্চলের অর্থনীতি নতুন গতি পাবে। একই সঙ্গে চলমান অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক সংকট নিরসনে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (৯ ফেব্রয়ারি) বিকাল ৫টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, জামায়াত ইসলামী বিজয়ী হলে কয়রা-পাইকগাছায টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন নির্মাণ করার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এ ছাড়াও বনদস্যু নির্মূলে ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি নির্মূল করে সোনার বাংলা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তারুণ্য আর নারী জাগরণে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সারাদেশের ন্যায় পাইকগাছা-কয়রায় ভোট বিপ্লব ঘটবে।

পাইকগাছা উপজেলা জামায়াতের আমীর মাও. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলতাফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাড. মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. লিয়াকত আলী, মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাড. শাহ-আলম, কর্ম পরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি অ্যাড. হানিফ উদ্দীন, উপজেলা সভাপতি ডা. সাইদুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাও. আব্দুল কুদ্দুস, কয়রা উপজেলা আমীর মাও. মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলার সনাতনী ধর্মের সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, পাইকগাছা উপজেলা এনসিপি সভাপতি হাফিজ বিন তারিক, শিবির জেলা দক্ষিণের সভাপতি আবুজার গিফারী, সাবেক সভাপতি সম আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুর রহিম, জুলাই যোদ্ধা রানা শেখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!