বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি-কালিগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করার আহবান কাজী আলাউদ্দীনের

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, সাহাবীদের পরে আর কেউ নিশ্চিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিতে পারে না। অথচ জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এ দেশের সরল-সোজা মা-বোনদের মিথ্যা প্রবঞ্চনা দিয়ে বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আশাশুনি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় আশাশুনির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আপনারা যদি বারবার ভুল করেন, তাহলে আবারও অবহেলিত থাকবে আশাশুনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সারাদেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আশাশুনিবাসী ৫৪ বছরের মধ্যে একবারও পার্লামেন্টে জাতীয়তাবাদী দলের প্রতিনিধি পাঠাতে পারেনি বলেই আজকে তাদের এত দুর্ভোগ। কাজেই আশাশুনি কালিগঞ্জের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন।

এদিন দুপুর থেকেই আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। এসময় ভোট দেবো কিসে—ধানের শীষে’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল।

আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইউনুচ আলী, আশাশুনি উপজেলা মহিলাদলের নেত্রী ডাঃ মর্জিনা ইসলাম বেবি প্রমুখ।

নির্বাচনী জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১০

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৩

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১৪

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১৫

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১৬

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৭

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৮

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৯

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

২০