বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় বিএনপি নেতার অফিসে গোপন মিটিং, এএসআই প্রত্যাহার!

স্টাফ রিপোর্টার: নির্বাচনী দায়িত্বে এসে বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে গোপন মিটিং কারার অপরাধে এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্বে আসেন পুলিশের এএসআই আকিদুল ইসলাম।

পরে সেখানে স্থানীয় বিএনপি নেতাদের সাথে গোপন মিটিংয়ে যুক্ত হওয়ার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশের এএসআই আকিদুল ইসলাম সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত আছেন।

জানা গেছে, বুধবার ভোটগ্রহণের মালামাল নিয়ে শিমুলিয়া কেন্দ্রে পৌঁছান এএসআই আকিদুলসহ অন্যান্যরা। বিকালে গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজুর অফিসে গোপন মিটিংয়ে অংশ নেন তিনি। দীর্ঘ সময় থাই গ্লাসের দরজা বন্ধ করে সেখানে গোপন পরামর্শ করতে দেখা যায় তাকে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি তাৎক্ষণিক অবহিত করেন স্থানীয়রা।

এবিষয়ে দেবহাটা থানার ওসি মো. জাকির হোসেন বলেন, সাতক্ষীরা কোর্টে দায়িত্বরত পুলিশের এএসআই আকিদুল ইসলাম নির্বাচনে দায়িত্ব থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ পাওয়া মাত্র তাকে প্রত্যহার করা হয়েছে। একই সাথে তার স্থানে অন্য একজনকে সংযুক্ত করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিলন সাহা বলেন, নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের বিষয়টি আমাদের নজরে আসার পর তাকে নির্বাচনী সকল দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!