বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এ্যানির গাড়িতে ছিল কেন্দ্র খরচের ১৫ লাখ টাকা, ছেড়ে দিল যৌথবাহিনী

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির খালাতো ভাই কৃষকদল নেতা বদরুল আলম শ্যামলকে ১৫ লাখ টাকাসহ আটক করেছে। তবে টাকাগুলো কেন্দ্র খরচের হওয়ায় তাকে পরে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বরে যৌথবাহিনীর চেকপোস্ট থেকে আটক করা হয় তাকে।

পরে তাকে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিনের আদালতে হাজির করা হয়।

বিচারক তাহরিনা আক্তার নওরিন জানান, টাকার পরিমাণ ১৫ লাখ টাকা। তাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) করা হয়েছে। আধাঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জানা যায়, শ্যামলের দাবি ছিল, টাকাগুলো ভোটকেন্দ্রের খরচের জন্য বহন করা হচ্ছিল।

যা বৈধ। তার এ দাবির সত্যতা পেয়ে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে ছেড়ে দেয়।

শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে।

কৃষকদল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনের সময় ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। এসময় গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে একটি টাকার ব্যাগ পাওয়া যায়।

পরে গুজব ছড়িয়ে পড়ে, গাড়িতে ৮০ লাখ টাকা পাওয়া গেছে। আবার অনেকে গুজব ছড়িয়েছে দুই কোটি টাকা পাওয়া গেছে।

এদিকে এ বিষয়ে একটি ভিডিও বার্তায় বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমার নির্বাচনী এজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন।

গাড়িটিতে ভোটকেন্দ্রে ব্যয় করার জন্য ১৫ লাখ টাকা ছিল। কোর্ট থেকে সেটা এরই মধ্যে রিলিজও করে দেওয়া হয়েছে। এটা কেন্দ্র ফ্রি বাবদ ব্যবহার হচ্ছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিমূলক।
এ্যানি জানান, সুনির্দিষ্ট ব্যাখা দেওয়ার পর সংশ্লিষ্ট আদালত ব্যাগে থাকা ওই ১৫ লাখ টাকা ফেরত দিয়েছে।

যৌথবাহিনীর চেকপোস্টের দায়িত্বরত সার্জেন্ট আশরাফ বলেন, গাড়িটি জব্দ করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঝুমুর মোড়ে চেকপোস্টে একটি গাড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। সেখানে ব্যাগভর্তি ১৫ লাখ টাকা পাওয়া যায়। তাদের পক্ষ থেকে ১৫ লাখ টাকার বৈধ কাগজপত্র দেওয়া। সেগুলো বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী ব্যয়ের টাকা। পরে বিনা শর্তে টাকাসহ তাকে ছেড়ে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০