বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার উন্নয়নে প্রতিটি কাজ দায়িত্বশীলতার সাথে করবো: মুহাদ্দিস খালেক

 

এমএ মামুন, দেবহাটা: সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আমাদের দুনিয়ার প্রতিটি দায়িত্ব ও কাজের হিসাব পরকালে দিতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে।

শনিবার বিকালে দেবহাটার উত্তর পারুলিয়ায় উপজেলা জামায়াতের উদ্যোগে নির্বাচন পরবর্তী দলীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সাতক্ষীরা-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, আমার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। আমি যতদিন দায়িত্বে থাকবো মহান আল্লাহ যেন সঠিকভাবে মানুষের জন্য কাজ করার সুযোগ দেন। আমার কোন লোভ লালসা নেই। আমি সাতক্ষীরা-২ আসনের সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। আমার কোন ঘুষ বা বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। যতটুকু দরকার ততটুকু কাজ করা হবে। আমি এমপি মানে আপনারাই এমপি। আমার কাছে আসতে হলে কোন মাধ্যম ধরে আসা লাগবে না। আমরা খুব দ্রুততম সময়ে শপথ নিয়ে আপানাদের মাঝে চলে আসবো। আপনাদের খেদমতে কাজ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের কাজ করে যেতে পারি। আমি আপনাদের সহযোগিতা পেলেই দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে যাব।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসাইন, সেখ ইসরাইল আসেক মাগফুর, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা শামসুল আরিফ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, মাসুম খান চৌধুরী, ফিরোজ আওয়াল, জামায়াতের কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব আলী সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০