
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৪৪তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০২৫-২৬ এর খেলা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য সাতক্ষীরা জেলা দল গঠনকল্পে খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দেরকে নিজ নিজ জাতীয় পরিচয় পত্র/ডিজিটাল জন্ম নিবন্ধনসহ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় খেলোয়াড়ী সরঞ্জামসহ সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন