বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় দলের হয়ে সাকিবের খেলা নিয়ে যা বললেন নান্নু

ডেস্ক রিপোর্ট: গেল মাসেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হয়। এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে আলোচনা অব্যাহত ছিল। এরই মাঝে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

তবে বোর্ডের সঙ্গে যুক্ত থাকলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য জানাতে পারেননি ঠিক কবে নাগাদ সাকিব জাতীয় দলে ফিরবেন। তবে আগামী মাসে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজে এই অলরাউন্ডারের খেলার গুঞ্জনও রয়েছে।

আজ সোমবার এ নিয়ে নান্নু বলেন, ‘‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা মুশকিল যে, সে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থা, ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, এসব মিলে ওরা সিদ্ধান্ত নেবে।’’

পরে বিসিবি ও ক্রিকেট অঙ্গনের অস্থিরতা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘এখন তো সব কিছুই সুন্দরভাবে… যেহেতু নির্বাচিত সরকার কাল শপথ নিচ্ছে। আমরা চাইব সব সুন্দরভাবে হোক। কিছু বিষয়ে মনোমালিন্য চলছে। এগুলোর সমাধান অবশ্যই করতে হবে। সবার আগে বাংলাদেশ। এ জিনিস মাথায় রেখে এগোতে হবে। আমরা চাই সব ঠিকভাবে এগিয়ে যাক, খেলার সঙ্গে আপোষ না হোক।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০