বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নূরনগরে ভূমি অফিসের অভিযানে বন্ধ হলো অবৈধ বালু উত্তোলন

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের নূরনগর ইউনিয়নের দূরমুজখালি এলাকায় সরকারি খাল থেকে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টার ঘটনা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে তা বন্ধ হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নূরনগর ইউনিয়ন ভূমি অফিস এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) রনজিৎ মন্ডল। এ সময় খালে স্থাপিত ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরনগর ইউনিয়নের দূরমুজখালি ও পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের সীমানাবর্তী একটি সরকারি খালে গভীর নলকূপ ও খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতি চলছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা দ্রুত স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। পরে সেটি বন্ধ করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, কৈখালী ইউনিয়নের মোমরেজ গাজীর ছেলে ইউপি সদস্য ফজলুর রহমানের উদ্যোগে দূরমুজখালি গ্রামের মৃত ফজের আলী গাজীর ছেলে ও ড্রেজার মালিক আব্দুস সালামের মাধ্যমে উক্ত খালে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের প্রস্তুতি নেওয়া হয়।

খবর পেয়ে নূরনগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডলের নেতৃত্বে ভূমি অফিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বালি উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেন। এ সময় ড্রেজার মেশিনটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশ অমান্য করলে মেশিন জব্দ করার হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল জানান, অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে ভূমিধস, ফসলি জমির ক্ষতি এবং আশপাশের বসতবাড়ির ঝুঁকি বেড়ে যায়। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপতৎপরতায় জড়াতে না পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০