বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

 

ডেস্ক রিপোর্ট: বিনম্র শ্রদ্ধা আর আর ভালোবাসায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করেছে সাতক্ষীরাবাসী।

এসময় ফুলে ফুলে ভরে যায় সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার রাত ১০টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ব্যানার নিয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকে।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

প্রথমেই শ্রদ্ধা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এরপর পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসনসহ এক একে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা শহীদদের প্রতি সম্মান জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন-মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান জাসাস ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরাও।

সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা শিল্পকলা একাডেমি শ্রদ্ধা জানায়। এ ছাড়া দৈনিক পত্রদূত, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা জেলা স্কাউটস, সনাক, সুজন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশের চেতনায় শহীদ বেদি আলোকিত করে তোলে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা-নৈশ কলেজ, সিটি কলেজ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি ও মিছিলে অংশ নেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

জেলা সদর ছাড়াও তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় একুশের প্রথম প্রহরে অনুরূপ আয়োজনে শহীদদের স্মরণ করা হয়েছে।
এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারি পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০