বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দর সাতক্ষীরা গড়ার যে প্রত্যয় করেছিলাম, তা রক্ষায় যেন এগিয়ে যেতে পারি: মুহাদ্দিস খালেক

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, যারা আমাকে ভোট দিয়েছেন, আর যারা দেন নাই সকলেই আজকে একাকার। সাতক্ষীরার সম্পূর্ণ জনতার দায়িত্ব আমাদের উপরে। সুন্দর সাতক্ষীরাকে গড়ার জন্য আমরা যে প্রত্যয় ব্যক্ত করেছিলাম, আমরা সেই ওয়াদা রক্ষায় যেন এগিয়ে যেতে পারি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা জামায়াত আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক এই সংবর্ধনা সভা সঞ্চালনা করেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রাসহ তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি পাটকেলঘাটা হারুনার রশীদ কলেজ মাঠ হতে বের হয়ে নারকেলতলা মোড়-পোস্ট অফিস মোড়-কলেজ রোড-জামায়াত অফিস-পৌরদীঘি-নিউ মার্কেট প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০