বাংলাদেশ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ভূমিকম্পে দেয়ালে ফাটল, ভেঙে পড়েছে ঘরের চাল

ডেস্ক রিপোর্ট: ভূমিকম্পে বেশ আতংকিত হয়ে পড়েছে সাতক্ষীরার মানুষ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

ভূমিকম্পের শক্ত ঝাঁকুনিতে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। অনেকের বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটায় কয়েকটি মাটির ঘরের খোলার চাল ভেঙে পড়েছে। সদর উপজেলার ঝাউডাঙ্গা মহাশশ্মানের প্রাচীর ভেঙে পড়েছে। মন্দিরে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ভূকম্পনের সময় অনেকের বাড়ির গ্যাসের চুলা ও আসবাবপত্র পড়ে ভেঙে গেছে বলে খবর পাওয়া গেছে।

ঝাউডাঙ্গা মহাশশ্মানের সাধারণ সম্পাদক চন্ডী ঘোষ জানান, তাদের শশ্মানের প্রাচীর ভেঙে রাস্তার উপর পড়েছে। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আশাশুনির খাজরা গ্রামের বাসিন্দা কৃষ্ণ ব্যানার্জী জানান, ভূমিকম্পে তার দোতলা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় তাদের এলাকার অনেকেই ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসেন। এতে মানুষজন আতংকিত হয়ে পড়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা

দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

পাইকগাছা প্রেসক্লাবসহ ২১৮ প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

তালায় প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপ

গাঁজা ও ইয়াবাসহ কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক আটক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ১৬ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

১১

যৌথসভা ডেকেছে বিএনপি

১২

গরুর মাংসের সঙ্গে কাঁচা কলা! সুস্বাদু আয়োজনেই জমছে ‘রান্না ভালো হোটেল’

১৩

২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রীর কাঁধে নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি

১৪

হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

১৫

মোটরসাইকেলপ্রেমীদের জন্য আসছে সুখবর

১৬

একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

১৮

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তিন বাহিনীর প্রধান

১৯

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭টি পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ

২০
error: Content is protected !!