বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ মার্চ ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় আগুন লেগে স্টেশনারির দোকান পুড়ে ছাই: ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

এমএ মামুন, দেবহাটা: দেবহাটার ধোপাডাঙ্গায় আগুন লেগে একটি টেলিকম ও স্টেশনারির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, শনিবার রাত ২টার দিকে সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা মোড় সংলগ্ন বেল্লাল হোসেনের শিমুল টেলিকম অ্যান্ড স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দোকানের ভিতরে থাকা বিভিন্ন ধরনের বিস্কুট, কেকসহ বেকারির খাবার, কোমল পানীয়, ২টি ফ্রিজসহ ফ্রিজে রক্ষিত বিভিন্ন ধরনের দামি আইসক্রিম ও কফি মেশিন পুড়ে যায়। এছাড়া দোকানের ড্রয়ারে থাকা কিছু টাকা, মিনিট কার্ড, এমবি কার্ড, সিম কার্ড, মেমোরি কার্ডসহ মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় গ্রাম পুলিশ আজহারুল ইসলাম বলেন, আমি ঘটনাটি শোনা মাত্রই দৌড়ে গিয়ে দেখি ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। কিন্তু ততক্ষণে পুড়ে সব কিছু শেষ।

শিমুল টেলিকম অ্যান্ড স্টোরের মালিক বেল্লাল হোসেন বলেন, রাতের মধ্য ভাগের এই সময়টিতে গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। আগুন দাউ দাউ করে জ্বলতে দেখে সবাই যে যার মতো পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু দোকানের মধ্যে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। আমার দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান এক নিমিষেই পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি।

সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমরা তাকে শান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছি।

পরে ইউপি সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০