বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩ মার্চ ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ওয়াটার জাস্টিস অ্যালায়েন্স’র পথচলা শুরু

উপকূলীয় প্রতিনিধি: উপকূলীয় উপজেলা শ্যামনগরে নিরাপদ পানি ও পানি অধিকার নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে ‘ওয়াটার জাস্টিস অ্যালায়েন্স’ নামক একটি নেটওয়ার্ক পথচলা শুরু করেছে।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শরুব ইয়ুথ টিম আয়োজিত এক কর্মশালায় এই নেটওয়ার্ক যাত্রা শুরু করে।

অ্যাকশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর শ্যামনগর এলআরপি ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম।

শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মো. আরিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপারেটর প্রিয়াঙ্কা, সিডো’র প্রকল্প সমন্বয়কারী মো. তৌহিদ ইসলাম, বারসিকের স.ম ওসমান গনী সোহাগ এবং হরিনগর রক্তদান সংস্থার পরিচালক মো. হাবিবুর রহমান।

বক্তারা বলেন, উপকূলীয় শ্যামনগরে লবণাক্ততা বৃদ্ধি, বিশুদ্ধ পানির সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নিরাপদ পানির উৎসের অভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ অবস্থায় পানি অধিকারকে মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিডিও’র টিম লিডার মো. হাফিজ, ইয়ুথনেট গ্লোবাল-এর আশিকুর রহমান, এসওয়াইএসটি’র সাইদুল ইসলাম, শরুবের আবিদ হাসান ও জেবা তাসনিয়াসহ বিভিন্ন যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

কর্মশালায় ‘ওয়াটার জাস্টিস অ্যালায়েন্স’ এর লক্ষ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

কর্মশালায় জানানো হয়, এই অ্যালায়েন্স শ্যামনগরের পানি অধিকার, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগরকে পানি বৈষম্য ও সংকটমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

কালিগঞ্জের বাঁশতলা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

১০

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

১১

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

১২

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

১৩

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

১৪

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১৫

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১৬

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৭

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৮

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৯

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

২০
error: Content is protected !!