গবি প্রতিনিধি: সমাজসেবায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিসরূপ স্বাধীনতা পুরস্কার ২০২৬-এ ভূষিত হয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)। একই সাথে তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্রও পাচ্ছে এ পুরস্কার।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়।
এবছর সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মন্তব্য করুন