বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৮ মার্চ ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় পরিবেশ ও জলবায়ু পরিষদের উদ্যোগে নারী দিবস উদযাপন

তালা প্রতিনিধি: ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ ও জলবায়ু পরিষদের সভাপতি মো. আনিসুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম শাওন, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, নারী উদ্যোক্তা রেহানা খাতুন কেয়া, সালমা খাতুন, শিখা রানী প্রমুখ।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তরা ডেইরি খাতে তাদের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ প্রকৃতি ঠিক রেখে কিভাবে উদ্যোগ সম্প্রসারণ করা যায় সেসকল বিষয়ে আলোচনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

১

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

২

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৩

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৪

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৫

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

৬

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

৭

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

৮

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

৯

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১০

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১১

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১২

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৪

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৫

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

১৬

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

১৭

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১৮

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১৯

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

২০