বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
৯ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে স্ত্রীর অধিকার চাওয়ায় নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

 

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামে স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রীর অধিকার দাবি করায় সালমা খাতুন নামে এক গৃহবধূকে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযোগ, কেশবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিকিউরিটি গার্ড মাসুদ রানার (৩৫) বাড়িতে গেলে তার স্ত্রী সালমা খাতুনকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্বামী মাসুদ রানা, শ্বাশুড়ি হাজিরা খাতুন এবং চাচা শ্বশুর হাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি তিন লাখ টাকা কাবিনে একই গ্রামের আনসার শেখের মেয়ে সালমা খাতুনের সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে একই গ্রামে বাড়ি হওয়ায় সালমা খাতুন স্বামীর বাড়িতে যাতায়াত করতেন।

ভুক্তভোগী সালমা খাতুন জানান, বিয়ের পর তার কাছ থেকে ধার হিসেবে ২ লাখ ৭০ হাজার টাকা নেন মাসুদ রানা। এর আগে তাদের প্রায় এক বছরের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের পর থেকে শ্বাশুড়ি হাজিরা খাতুনের প্রভাবে স্বামী তাকে দূরে দূরে রাখতো। বিষয়টি নিয়ে ইতোপূর্বে কেশবপুর থানায় দু’বার অভিযোগও করেছেন তিনি।

তিনি আরও বলেন, সোমবার সকালে আমার শ্বাশুড়ি আমাকে বাড়িতে ডেকে পাঠায়। আমি সেখানে গেলে শ্বাশুড়ি হাজিরা খাতুন, চাচা শ্বশুর হাফিজুর রহমানসহ কয়েকজন আমাকে একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। আমি রাজি না হওয়ায় তারা আমাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে উঠানে ফেলে রাখেন। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা বলেন, আমি অন্য একটি মেয়েকে ভালোবাসতাম। সালমা খাতুন আমাকে কারসাজি করে বিয়ে করেছে।

এদিকে, ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করা হয়েছে কি না এমন প্রশ্নে এসআই সঞ্জয় কুমার দাস বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!