বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৯ মার্চ ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মন্দিরে চুরি, সোনাসহ মূল্যবান সম্পদ লুট

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সোনার তৈরি আলঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।

রোববার গভীর রাতে কোনো এক সময় শহরের কাটিয়া মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই পিংকু মণ্ডল জানান।

সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত বলেন, “চোরেরা মন্দিরের প্রধান গেইটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে থাকা অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়।”

তিনি অভিযোগ করেন, এর আগেও এই মন্দিরে ছোট-বড় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ তেমন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সেসব ঘটনার কোনো সুরাহা হয়নি।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় উৎপল সাহা বলেন, “বারবার মন্দিরে চুরির ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।”

কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই পিংকু মণ্ডল বলেন, “হ্যাঁ, শুনেছি চুরি হয়েছে। পরিদর্শনে গিয়েছিলাম। দেখি কী করা যায়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!