বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মার্চ ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা কমবে—এমনই প্রত্যাশা ছিল। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দিন দিন সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে ভোলায় নারী ধর্ষণ, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, যশোর ও ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যা এবং কুমিল্লায় মন্দিরে ককটেল হামলার ঘটনা চরম উদ্বেগজনক। এসব সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গত ১১ মার্চ সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির (পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি) ও কাটিয়া সদর সর্বজনীন পূজা মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় মন্দিরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবিলম্বে চুরি হওয়া মূল্যবান মালামাল উদ্ধার এবং জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেলা ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য গৌর দত্ত, মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, সাংবাদিক রঘুনাথ খাঁ, দীনবন্ধু মিত্র, সুকৃতি রায়, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১০

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১১

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১২

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৩

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

১৪

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

১৫

দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

১৬

আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, সামনে ভারত

১৭

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৮

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

১৯

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!