বাংলাদেশ, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মার্চ ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক রিপোর্ট: ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কার করার পাশাপাশি ড্রেনে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল মঈনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সাতক্ষীরা পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম বা যেকোনো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখে, তবে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সভায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি সপ্তাহে জেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেসহ সবকটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!