বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৫ মার্চ ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হরিনগর পানির প্লান্ট এলাকায় গিয়ে শেষ হয়।

এমবাসি অব সুইডেন ও ইউএন উইমেন এর সহযোগিতায় এএফএডি, এএসডিডিডব্লিউ ও বিন্দু নারী উন্নয়ন সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে নারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে নারী অধিকার, সমতা ও নিরাপত্তার দাবি তুলে ধরেন।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার নেতৃত্বে র‍্যালিতে জিহা সদস্য সুফিয়া খাতুন, প্রতিমা রাণী, রেখা রানী গাইন, শেফালি বিবি, শাহানারা খাতুন, তাছলিমা খাতুন, দিথি রানী, নবনীতা মন্ডলসহ দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরের দেড় শতাধিক নারী অংশগ্রহণ করেন।

তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করে নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

১০

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

১১

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

১২

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

১৩

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

১৪

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

১৫

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

১৬

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

১৭

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

১৮

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১৯

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

২০
error: Content is protected !!