বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৫ মার্চ ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার বধ্যভূমি উদ্ধার ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় একাত্তরের বধ্যভূমি উদ্ধার ও স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকালে গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের (তৎকালীন টাউন হাই স্কুল) পিছনের বধ্যভূমির সামনে ৭১’র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

এতে ৭১’র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে ও অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাড. ফাহিমুল হক কিসলু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, নাগরিক নেতা পবিত্র মোহন দাস, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের এপ্রিলে তৎকালীন টাউন হাই স্কুলে আশ্রয় নেওয়া চার শতাধিক মানুষকে গুলি করে বেয়নট দিয়ে খুচিয়ে হত্যা করে হানাদার বাহিনী। পরে তাদের স্কুলে পিছনের দিনেশ কর্মকারের বাড়ির সামনে গর্ত খুড়ে মাটি চাপা দেওয়া হয়। জায়গাটি বেদখল হয়ে গেছে। শুধু এই বধ্যভূমিটি নয়, সাতক্ষীরার প্রতিটি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে।

এর আগে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও সমাবেশের পরে মোমবাতি প্রজ্বলন করা হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০