বাংলাদেশ, বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩১ মার্চ ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সম্প্রীতি অলিম্পিয়াড

 

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের আওতায় স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আবু তাহেরের সভাপতিত্বে ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের (ওয়াইপিএজি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বাছাড়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সহকারী শিক্ষক তুহিন হুদা, সহকারী শিক্ষিকা কনিকা সরকার, সহকারী শিক্ষক সাইদুর রহমান ও জিয়াউর রহমান, শিক্ষিকা শ্রাবণী মণ্ডল, দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর আবু তাহের, সমন্বয়কারী শেখ পারভেজ ইসলাম, তন্ময় দাস, ফরহাদ ইসলাম, সাংবাদিক ফজলুল হক, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, তরুণদের মাঝে শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়।

সম্প্রীতি অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম পারভীন, দ্বিতীয় স্থান অর্জন করেছে নবম শ্রেণির ছাত্রী আসফি খাতুন এবং তৃতীয় স্থান লাভ করেছে সানজিদা আক্তার সুমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

পবিত্র আশুরা ২৬ জুন

কদম ফুলে বাঁচে প্রাণীর জীবন || ‎তারিক ইসলাম

কুলিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন

কালিগঞ্জে জলবায়ু সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা

তালায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

কাজে যোগ দিতে না পেরে দ্বারে দ্বারে ঘুরছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ৪ কর্মী

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারকে অপসারণের দাবিতে মানববন্ধন

১০

সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালিত

১১

মামলা হলেও গ্রেপ্তার হননি পুলিশের দুজন, ধরাছোঁয়ার বাইরে ওসি

১২

শিশুর লাশ উদ্ধার নিয়ে আদিতমারী রণক্ষেত্র, এসপি-ওসিসহ আহত ২০, ডিসির গাড়ি ভাঙচুর

১৩

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা কঠিন হবে : মার্শ

১৪

রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে সাতক্ষীরাসহ ১০ জেলা

১৫

পদত্যাগ করেছেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন

১৬

১০০ উপজেলায় হবে একটি করে স্কুল ও কলেজ, একনেকে অনুমোদন

১৭

দিল্লি বিমানবন্দরে আমার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার প্রতিবাদে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

আলজেরিয়া ম্যাচের আগে স্বস্তিতে স্কালোনি, ফিট মেসি-আলভারেজ-এমিলিয়ানো

১৯

দাম্পত্য সংকট কাটিয়ে এক হচ্ছেন থালাপতি বিজয়-সংগীতা

২০