বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ এপ্রিল ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেসে আসা বন্য শূকর উদ্ধার, ফের সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কালিন্দী নদী দিয়ে ভেসে আসা একটি বন্য শূকর উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করেছে বনবিভাগ।

রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে সুন্দরবনের ভেতর থেকে স্রোতের তীব্রতায় শূকরটি ভেসে কালিন্দী নদী দিয়ে লোকালয়ে চলে আসে। বিষয়টি নজরে এলে দ্রুত বনবিভাগকে খবর দেয় স্থানীয়রা।

পরে কৈখালী ফরেস্ট স্টেশনের সদস্য মুজিবর রহমানের নেতৃত্বে বনবিভাগের কয়েকজন সদস্য ও সিপিজি কৈখালীর সদস্যরা শূকরটিকে উদ্ধার করে।

উদ্ধারের পর প্রাণীটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরবর্তীতে বন্যপ্রাণীটির সুরক্ষার স্বার্থে কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায়ের কাছে হস্তান্তর করা হয়।

পরে তার নেতৃত্বে শূকরটিকে সুন্দরবনের বকচরা এলাকায় অবমুক্ত করা হয় বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

কৈখালী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শ্যামাপ্রসাদ রায় জানান, জোয়ার-ভাটার স্রোত ও প্রাকৃতিক কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী নদীতে ভেসে আসে। এ ধরনের প্রাণীদের দ্রুত উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই বনবিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১০

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১১

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১২

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৩

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

১৪

প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

১৫

বাঁধনের হামলাকারীদের দেশে ফিরিয়ে এনে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা ব্যয় করে জ্বালানি-বিদ্যুৎ সংকট সমাধানের উদ্যোগ: রিজভী

১৭

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

১৮

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৯

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

২০
error: Content is protected !!