বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৬ এপ্রিল ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বিসিবির চিঠি

ডেস্ক রিপোর্ট: আইপিএল ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেটে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির জন্ম নেয়। সেই টানাপোড়েনের রেশ গিয়ে লাগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতেও, যেখানে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। এই প্রেক্ষাপটে দুই বোর্ডের সম্পর্ক স্বাভাবিক করতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গুছিয়ে নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি।

বিষয়টি সামনে আসার পর বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এ নিয়ে কথা বলেন। পাশাপাশি ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীসও তুলে ধরেছেন বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা।
শাহরিয়ার নাফীস বলেন, ‘দ্বিপাক্ষিক যে সিরিজগুলো, এগুলো তো এফটিপির পার্ট। ভারতের বিপক্ষে গত বছর যে সিরিজটা হওয়ার কথা ছিল, এই সিরিজটা এই বছর রি-শিডিউল হয়েছে।

যে কোনো বোর্ডের সাথেই কিন্তু আমাদের কমিউনিকেশনগুলো খুব রেগুলারলি হয়।’
এদিকে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে চলছে প্রস্তুতি ক্যাম্প। সেখানে ফিটনেসের ওপর জোর দেওয়া হলেও ধীরে ধীরে যুক্ত হয়েছে স্কিল ও ফিল্ডিং অনুশীলনও।

ক্যাম্পের অগ্রগতি নিয়ে নাফীস বলেন, ‘এখন পর্যন্ত প্লেয়াররা অনেক কষ্ট করছে এবং ভালো প্র্যাকটিস হচ্ছে।

আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজের আগ পর্যন্ত চালিয়ে যেতে পারব। একটু গরম, কিন্তু প্লেয়াররা খুব দ্রুত মানিয়ে নিচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!