বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৭ এপ্রিল ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেঙে দেওয়া হলো বিসিবি, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট: বিসিবির নির্বাচন প্রক্রিয়া অবৈধ ঘোষণা করে বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিষয়টি ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে ক্রীড়া পরিষদ।

পাশাপাশি ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও আইসিসির কাছে পাঠিয়েছে তারা। আগামী তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। অ্যাডহক কমিটি ঘোষণার আগে তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন এনএসসির এই সচিব।

তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এনএসসি বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছে। এসব বিবেচনা করে তারা বর্তমান বোর্ড ভেঙে দেয়।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ অনুযায়ী বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ২১ নম্বর অনুচ্ছেদে আছে, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইন দলিলে যাহা কিছু থাকুক না কেন, পরিষদ জাতীয় ক্রীড়া সংস্থা বা তফসিলে উল্লিখিত ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যথাযথ দায়িত্ব পালন করিতেছে না বা সংস্থার স্বার্থের পরিপন্থী কার্যক্রম পরিচালনা করিতেছে মর্মে পরিষদের নিকট প্রতীয়মান হইলে, উক্ত নির্বাহী কমিটি ভেঙে দিতে পারিবে এবং প্রয়োজনে একটি এডহক কমিটি নিয়োগ করিতে পারিবে।’

সংবাদ সম্মেলনে আমিনুল আরও জানান, তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। একই সঙ্গে আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে থাকা বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

১১ সদস্যের অ্যাডহক কমিটি
সভাপতি: তামিম ইকবাল
সদস্য: রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহীম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!